
খুলনার রূপসায় মাত্র ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে মাংস বিক্রেতা ও কৃষক দল নেতা আবুল খায়ের লস্করের হামলায় দ্বীন মোহাম্মদ ঢালী (৫২) নামের এক চা বিক্রেতা মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। নিহত দ্বীন মোহাম্মদ ঢালী ওই এলাকার আবুল কাশেম ঢালীর ছেলে।
নিহত দ্বীন মোহাম্মদের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘাটভোগ ইউনিয়নের কৃষক দলের আহ্বায়ক ও মাংস বিক্রেতা আবুল খায়ের লস্কর ভবানীপুর গ্রামের চায়ের দোকানদার দ্বীন মোহাম্মদ ঢালীর নিকট মাংস বিক্রির বকেয়া ৪০০ টাকা চান।
বেশ কয়েকবার তাগাদা দিয়ে টাকা না পেয়ে আজ বিকেলে তিনি পুনরায় পাওনা আদায়ে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে দ্বীন মোহাম্মদের চায়ের দোকানে আসেন। দেনা-পাওনা নিয়ে প্রথমে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা এবং ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে আবুল খায়ের লস্কর চা বিক্রেতা দ্বীন মোহাম্মদকে ইট দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে জখম হন। দ্বীন মোহাম্মদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আবুল খায়ের পালিয়ে যান।
এ সময় স্থানীয় বাসিন্দারা দ্বীন মোহাম্মদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠান। দ্রুত তাঁকে খুমেক হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে আবুল খায়ের লস্কর দ্বীন মোহাম্মদকে ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে খুমেক হাসপাতালে মারা গেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে।
পুলিশ আবুল খায়ের লস্করকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এদিকে দ্বীন মোহাম্মদের মৃত্যুতে এলাকায় চাপা ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা করা হয়নি।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
৪ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৪ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে