
খুলনা প্রেসক্লাবের ভেতরে ঢুকে সন্ত্রাসীদের মহড়া ও সাংবাদিকদের হুমকির ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন দক্ষিণ নিরালা ১০ নম্বর রোডের বাসিন্দা বাসতুল্লাহ গাজীর ছেলে বাবুল গাজী (৫৬) ও উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে মো. সবুজ (৪১)। তাঁরা উভয়েই দরজি পেশায় নিয়োজিত আছেন।
মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এসআই বিশ্বজিৎ কুমার বসু জানান, এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গতকাল রাতে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা অজ্ঞাতনামা আসামির তালিকায় রয়েছেন। ঘটনার পরপরই প্রেসক্লাব থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়। সেখানে তাঁদের উপস্থিতি লক্ষণীয় ছিল। তাঁরা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত।
ঘটনার পর থেকে অন্য আসামিদের সঙ্গে এঁরা দুজন পলাতক ছিলেন। সোর্স নিয়োগ করে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা কোনো তথ্য দেননি। তাঁদের কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, গত রোববার খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে সভাপতি প্রার্থী খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালাগাল করতে থাকেন। সে সময় এখন টেলিভিশন খুলনার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম তাঁদের কাছে বিষয়টি জানতে চাইলে তাঁকে হুমকি-ধমকি দেওয়া হয়।
এ ঘটনায় খুলনা প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় দত্ত বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।

চট্টগ্রামের পটিয়ায় দুই সন্তানের জননী সোনিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সবুর মার্কেট এলাকার আনোয়ার শাহ মাজারসংলগ্ন নিজ বসতবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক ধারণা...
৯ মিনিট আগে
ফটিকছড়ির হেঁয়াকো এলাকায় নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রমের জন্য যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দুই ঘণ্টার অবরোধে ফেনী-খাগড়াছড়ি মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
১৪ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো বিদেশি স্বার্থের কাছে তুলে দেওয়ার উদ্যোগ জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তাদের দাবি, সেন্ট মার্টিন, সোনাদিয়া, মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে পরিকল্পনা নেওয়া হচ্ছে, তা বৃহৎ শক্তির ভূরাজনৈতিক কৌশলের অংশ...
১৯ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাই মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে প্রাথমিক চিকিৎসার পর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
২৫ মিনিট আগে