
বৈষম্যবিরোধী আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় নড়াইল পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা ও জেলা পরিষদের সাবেক সদস্য খোকন কুমার সাহাকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে দুজন জামিন আবেদন করলে বিচারক শারমিন নিগার তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত আঞ্জুমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও খোকন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁরা ২৭ জানুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। তখন তাঁদের আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে দুজন হাজির হন।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ৪ আগস্ট দুপুরে মিছিল নিয়ে শহর অভিমুখে রওনা হয়। মিছিলটি চিত্রা নদীর ওপর নির্মিত সেতুর পূর্ব পাশে পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করেন। সেই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছাত্র-জনতাকে গুরুতর আহত করেন।
এ ঘটনায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন। এতে ৯০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।
এ ছাড়া স্থানীয় বিএনপি নেতা মো. ওয়াহিদুজ্জামান ১৯ সেপ্টেম্বর সদর আমলি আদালতে নালিশি মামলা করেন। এতে ৭২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে ২৫ সেপ্টেম্বর সদর থানায় এটি এজাহার হিসেবে গণ্য হয়। এ মামলায় দুজন জামিন পেতে আদালতে হাজির হয়েছিলেন।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৬ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে