
রংপুরে বিদ্যুতায়িত হয়ে নিয়ামুল ইসলাম নীরব নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার হতাশা থেকে ৩৩ কেভি বা ৩৩ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের ওপর শুয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বজনরা দাবি করেছেন।
নীরবের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকায়। তার বাবা এরশাদুল হক ও মা নুরুন্নাহার বেগম। তাঁরা দুজনে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
স্বজনরা জানান, গতকাল রোববার সন্ধ্যায় রংপুর শহরের লালবাগ এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বালাপাড়া এলাকায় ৩৩ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের খুঁটিতে উঠে পড়েন নীরব; বিদ্যুতায়িত হয়ে তাঁর দগ্ধ শরীর নিচে পড়ে যায়।
নীরবের বাবার নম্বরে কল দিলে তাঁর ভাই (নীরবের চাচা) আবু বকর সিদ্দিক রিসিভ করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ধারণা করছি, মেডিকেলে পড়ার সুযোগ না পাওয়ার কষ্ট থেকে নীরব আত্মহত্যা করেছে। ওর বাবা-মা কথা বলার মতো অবস্থায় নেই। মরদেহ বাড়িতে আনা হয়েছে। পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
আবু বকর সিদ্দিক জানান, নীরব মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে কোচিং করলেও নীরব উত্তীর্ণ হতে পারেননি। গতকাল দুপুর থেকে তাঁর ফোন বন্ধ ছিল। সন্ধ্যার পর নীরব বৈদ্যুতিক খুঁটিতে উঠে তারের ওপর শুয়ে পড়ে। একসময় তাঁর দগ্ধ দেহ নিচে পড়ে যায়।
বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আশরাফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা শুনে ওই বাড়িতে গিয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক।’

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
১ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে