ভারত থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে একটি ট্রাকে আজ বুধবার ২৭ হাজার ৭৮০ ব্যাগ তরল স্যালাইন আমদানি করা হয়েছে। যা ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে। স্যালাইন আমদানিকারক ঢাকার জাস করপোরেশন। আজ বুধবার ট্রাক ভর্তি তরল স্যালাইনের দ্বিতীয় চালান বাংলাদেশে প্রবেশ করেছে। এর আগে গত সোমবার একই প্রতিষ্ঠান ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন আমদানি করে।
গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্যালাইন আমদানির কথা গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন। যার ধারাবাহিকতায় আমদানি করা হয় এসব স্যালাইন।
প্রতি ব্যাগ স্যালাইন ভারত থেকে কেনা দাম দাড়াচ্ছে ৬১ টাকায়। প্রাথমিক অবস্থায় ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে বলে জানা গেছে। পরবর্তীতে চাহিদা বাড়লে আমদানির পরিমাণ বাড়তে পারে।
স্যালাইন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি কাজল আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমান সংকটময় মুহূর্তে আমদানিকৃত স্যালাইন বড় ভূমিকা রাখবে ও কমমূল্যে মানুষ ক্রয় করতে পারবে।’
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘বন্দর থেকে দ্রুত ছাড় করণে সহযোগিতা করছে বন্দর কর্তৃপক্ষ।’
জানা গেছে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ১০ জনের, আর ঢাকার বাইরে ১১ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ১৫ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৮৬৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার হাসপাতালে ৩ হাজার ৮১৯ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ৪৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৭৬ হাজার ৮১০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৭৫ হাজার ৮৩৩ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৭৭ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৫ হাজার ৬৮০ জন। এর মধ্যে ঢাকায় ৭১ হাজার ৪২৬ জন এবং ঢাকার বাইরে ৯৪ হাজার ২৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা থানচির রেমাক্রী ইউনিয়নের কয়েকটি গ্রামে হাম-রুবেলা রোগে আক্রান্ত হয়েছে অন্তত ৮৪টি শিশু। আক্রান্ত শিশুদের সবাই স্কুলপড়ুয়া বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। স্বাস্থ্য বিভাগ জরুরি মেডিকেল টিম পাঠিয়েছে এবং আক্রান্ত এলাকায় অস্থায়ী চিকিৎসা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া..
৭ মিনিট আগে
সুজানগর চা বাগানে বন্য শূকরসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারের মাংস ভাগাভাগি নিয়ে স্থানীয় শিকারিদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শনিবার ওই এলাকায় অস্ত্রের মহড়া ও গোলাগুলির ঘটনা ঘটে...
১২ মিনিট আগে
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। একই দিনে আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন...
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় অভিযোগপত্রভুক্ত দুই আসামি আত্মসমর্পণ করেছিলেন। আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে তাঁদের মধ্যে একজনকে জামিন দেওয়া হয়েছে। আরেকজন জামিন আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। আজ রোববার...
১ ঘণ্টা আগে