
বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন পূর্ব বন বিভাগের মরাপশুর ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা গতকাল সন্ধ্যায় বনাঞ্চলের ঠাকুরের খালে অভিযান চালান। এ সময় খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে পাঁচ জেলেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ডিঙি নৌকা, একটি বেহুন্দি জাল, তিন কর্কশিট ভর্তি বরফ, সাত কেজি বিভিন্ন প্রজাতির মাছ এবং দুই বোতল কীটনাশক জব্দ করেন বনরক্ষীরা।
বন আইনে দায়ের করা মামলায় জেলেদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার জেলেরা হচ্ছেন রাসেল শেখ (২৮), জামাল শেখ (৪৫), রাজু সরদার (২৫), রমজান সরদার (২৭) ও ইমদাদ সরদার (৪০)। তাঁদের সবার বাড়ি মোংলা উপজেলার গাববুনিয়া গ্রামে বলে বনরক্ষীরা জানিয়েছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, মরাপশুর এলাকার ঠাকুরের খালে আটক জেলেরা অবৈধভাবে বিষ দিয়ে মাছ ধরছিলেন। তাঁদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবৈধভাবে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের অভিযোগে ৯টি ড্রাম ট্রাকের চালককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করা হয়।
২০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের টাকা জোগাড় করতেই চার বন্ধু মিলে এই হত্যাকাণ্ড ঘটান। গত শনিবার (৭ মার্চ) অভিযুক্ত ব্যক্তিরা সিয়ামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে নেশাগ্রস্ত অবস্থায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ। হত্যার পর সিয়ামের ব্যবহৃত দামি আইফোন ও নগদ টাকা নিয়ে নেন তাঁরা।
১ ঘণ্টা আগে
মঙ্গলবার সকালে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মনিরুজ্জামান আক্তার হাওলাদারের চাচাতো ভাই ও তাঁর সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়।
১ ঘণ্টা আগে
মামলার বাদী হাবু মিয়া অভিযোগ করেন, মামলা দায়েরের পর দীর্ঘ সময় পার হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এরই মধ্যে উচ্চ আদালত থেকে ২৭ আসামি আগাম জামিন নেন। এরপর ৮ মার্চ কিশোরগঞ্জ জেলা জজ আদালত থেকে এজাহারভুক্ত আসামিদের মধ্যে ১৬ জন পুনরায় জামিন পান।
২ ঘণ্টা আগে