
খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা তৈরি এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে পাঁচ কিলোমিটারের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’ প্রতিপাদ্যে আজ শুক্রবার সকালে আয়োজিত এ ম্যারাথনে ৩০০ জনের বেশি দৌড়বিদ অংশ নেন।
সকাল ছয়টায় উপজেলার বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ম্যারাথন শুরু হয়। এর আয়োজন করে হাজী মো. নুরুল হক ফাউন্ডেশন।
বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ নির্ধারিত টি-শার্ট ও ক্যাপ পরে ম্যারাথনে অংশ নেন। খাগড়াছড়ির পাশাপাশি ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম থেকেও দৌড়বিদেরা এতে অংশ নেন। বলিপাড়া থেকে খাগড়াবিল পর্যন্ত পাঁচ কিলোমিটার পথ দৌড়ে অংশগ্রহণকারীরা ম্যারাথন শেষ করেন।
ম্যারাথনে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ঢাকার জাতীয় অ্যাথলেটিকস প্রশিক্ষক ইমাজ উদ্দিন এবং খাগড়াছড়ির অ্যাথলেটিকস প্রশিক্ষক জীবন ত্রিপুরা।
হাজী নুরুল হক ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, তরুণদের মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। গত ১৫ থেকে ২৫ জুলাই পর্যন্ত বিনা মূল্যে নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন রামগড় উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন, রামগড় উপজেলা এনসিপির আহ্বায়ক হারুনুর রশিদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সাত্তার এবং ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী নুরুল হক।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হক মানিক। এ সময় তিনি বলেন, ‘রামগড়ে এ ধরনের ম্যারাথন এবারই প্রথম। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখার পাশাপাশি মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার কুষ্টিয়া সদর ও দৌলতপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। আজ সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ চাইনা রানী বিশ্বাসকে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস...
৪ মিনিট আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ বা ১৬ মার্চ। আজ মঙ্গলবার জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক বাবুল হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।
৭ মিনিট আগে
বংশাল পুরান ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা। এখানকার পুরোনো পুকুরটির পাড় ভেঙে যাওয়ায় আশপাশের বাসাবাড়ি ও ভবন চরম ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় চাহিদা ও জনস্বার্থ বিবেচনায় পুকুরটি সংরক্ষণ করা জরুরি। পুকুরটি সিটি করপোরেশনের অধীনে না এলে সেখানে সরকারি তহবিলে...
৯ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের প্রস্তুতিকালে প্রায় ৭২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি যৌথ দল।
১১ মিনিট আগে