
মানিকছড়ি উপজেলার কোরবানির হাটে ছোট ও মাঝারি গরুর বেচাকেনায় ব্যাপক সাড়া মিললেও বড় গরুর চাহিদা তুলনামূলক কম। ফলে অনেক খামারি নিজ উদ্যোগে বড় গরু নিয়ে সমতলের হাট, বিশেষ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন বাজারে যাচ্ছেন।
হাট ইজারাদার, বিক্রেতা ও প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, আজ রোববার পর্যন্ত উপজেলার বিভিন্ন হাটে প্রায় আড়াই হাজার গরু-ছাগল বেচাকেনা হয়েছে। এর মধ্যে শুধু ছাগলের সংখ্যা ছিল ১০০ থেকে ১৫০টি। এ ছাড়া খামারিরা শহর ও পার্শ্ববর্তী এলাকায় দুই শতাধিক গরু সরাসরি নিয়ে গেছেন।
খামারিরা জানান, ছোট ও মাঝারি গরুর বিক্রি তুলনামূলক ভালো হলেও বড় গরু বিক্রি না হওয়ায় তাঁরা লোকসানের ঝুঁকিতে পড়েছেন। একাধিক খামারি জানান, একটি গরু হাটে তুলতে শ্রমিক ও পরিবহন খরচ বেশি হওয়ায় বারবার হাটে আনা সম্ভব হচ্ছে না। তাই তাঁরা চট্টগ্রামসহ বিভিন্ন শহরের হাটে গরু স্থানান্তর করছেন।
স্থানীয় বাজারে ৭০ হাজার থেকে দুই লাখ টাকার মধ্যে গরুর বেচাকেনা বেশি হলেও ২ লাখ ৫০ হাজার টাকার বেশি দামের কিছু বড় গরুও বিক্রি হয়েছে বলে জানা গেছে।
মোখলেছ উদ্দিন নামের এক খামারি বলেন, সবুজ ঘাস, খড় ও দানাদার খাদ্যে মোটাতাজা করা বড় গরুর জন্য স্থানীয় বাজারে ক্রেতা কম থাকায় তাঁরা সমতলের বাজারের দিকে ঝুঁকছেন। তবে মাঝারি গরুর চাহিদা থাকায় কিছুটা স্বস্তি মিলেছে।
প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, উপজেলায় কোরবানির জন্য পর্যাপ্ত গরু-ছাগল রয়েছে এবং স্থানীয় ও সমতলের চাহিদা মিলিয়ে বেশির ভাগ পশুই বিক্রি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। অবশিষ্ট কিছু পশু থেকে যেতে পারে বলেও মনে করছেন তাঁরা।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগে