
সিরাজগঞ্জের কামারখন্দে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়। নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
রথযাত্রার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।
এ সময় আব্দুল্লাহ আল কায়েস বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা। পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক ও সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।’
পরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রথটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তরা রশি ধরে রথ টানেন এবং ধর্মীয় সংগীত ও ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে ‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করেন আব্দুল্লাহ আল কায়েস।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ে সজোরে ধাক্কা লেগে আল রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন...
৩ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার এলাহাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর শাবল ও হাতুড়ির আঘাতে খায়রুল ইসলাম পলাশ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী ইসরাত জাহান লিজাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আউরা গ্রামের মল্লিকপাড়া এলাকার জলিল মাস্টারের
৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার মধ্যরাতে ফতুল্লার মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসা থেকে তাঁকে আটক করা হয়। বৃহস্পতিবার এই ঘটনায় মামলা দায়ের করা হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
২৭ মিনিট আগে