খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন ভবনের কেন্টিলিভার (পার্কিং শেড) ধসে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পার্বত্য জেলা পরিষদ। শনিবার রাত ১১টায় জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় লিখিত বক্তব্যে চেয়ারম্যান বলেন, ‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্প্রসারিত ভবনের কেন্টিলিভার (পার্কিং শেড) নির্মাণের সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণ উদ্ঘাটন ও দায়দায়িত্ব নিরূপণের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’
চেয়ারম্যান বলেন, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াকে তদন্ত কমিটির আহ্বায়ক করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী এবং খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সদস্য করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে জানা গেছে, নিহত শ্রমিকদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে জেলা পরিষদ। তবে ভবনের শেড নির্মাণের ঠিকাদার কে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীকে একাধিকবার প্রশ্ন করা হলে তিনিও ঠিকাদারের নাম বলতে পারেনি।
এর আগে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবনের কেন্টিলিভার (পার্কিং শেড) ধসে দুজন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে জেলা পরিষদের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করেছেন।

রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা পুলিশ।
২ মিনিট আগে
রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগের রাজারবাগ পানির পাম্পসংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে তিন সপ্তাহে তৃতীয় দফায় ধস দেখা দিয়েছে। সোমবার রাতে কাঁচকোল এলাকায় নতুন করে ৩০ মিটার অংশ ধসে পড়ে। পাউবো জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে কাজ শুরু করেছে; এদিকে ব্রহ্মপুত্রের পানি সতর্কসীমার দিকে বাড়ছে।
৪৪ মিনিট আগে
শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে জেলা শহরের কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ।
১ ঘণ্টা আগে