
খাগড়াছড়ির আলুটিলা এলাকায় গাছ কেটে সড়ক বন্ধ করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে খাগড়াছড়ি সদরের আলুটিলা ময়লার ডিপো এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সড়কের ওপর পড়ে থাকা গাছ সরিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
তবে সকাল থেকে জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, খাগড়াছড়ি এপিবিএনের পাশে খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কে গাছ কেটে রাস্তা বন্ধ রাখা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক করেন।
জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে পুরো খাগড়াছড়ি জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসানো হয়েছে। জেলার জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার পাশাপাশি অভ্যন্তরীণ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিজ জেলা খাগড়াছড়িতে ভোট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৮ নম্বর পৌর ওয়ার্ডে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।
৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের বেশ ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষ ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
৭ মিনিট আগে
গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে গোপালগঞ্জ পৌর এলাকার নিলারমাঠ শহীদ মাহাবুব প্রাথমিক বিদ্যালয়, শহরের বিনাপানি স্কুল, রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দূর্গাপুর হাই স্কুল, মাঝিগাতী হাই স্কুল এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রসহ অন্তত ১০টি ভোট কেন্দ্রে ও এর
১০ মিনিট আগে
খুলনা ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক ছিলেন মোতালেব মিয়া। ৮০ বছরের এই বৃদ্ধ তাঁর অসুস্থ স্ত্রী ফাতেমা পারভীন (৬৮) ও মেয়ে নার্গিস সুলতানাকে নিয়ে ভোট দিতে এসেছেন। এই পরিবার ভোট দিয়েছে খুলনা নগরীর মওলানা ভাসানী বিদ্যাপীঠ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
১৩ মিনিট আগে