
গাজীপুর থেকে সেলফি পরিবহনের একটি বাসে করে একদল গার্মেন্টসকর্মী সাজেক ভ্রমণে এসেছিলেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা ফেরার পথে খাগড়াছড়ি-ফেনী আঞ্চলিক সড়ক ব্যবহার না করে গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করে বাসটি মানিকছড়ি উপজেলার তিনটহরী-যোগ্যাছোলা গ্রামের সরু সড়কে প্রবেশ করে।
একপর্যায়ে সড়কের একপাশে বাসের চাকা দেবে গেলে রাত সাড়ে ৮টার দিকে বাসটি আটকে যায়। এতে বাসে থাকা নারী, শিশুসহ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে স্থানীয়রা বাসটি উদ্ধারের চেষ্টা শুরু করেন। রাত গভীর হওয়ায় এবং বাসে নারী ও শিশু থাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন।
স্থানীয়দের দীর্ঘ চেষ্টার পর প্রায় চার ঘণ্টা পর বাসটি উদ্ধার করে মূল সড়কে ফিরিয়ে আনা হয়। পরে বাসটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ রাত পৌনে ১টার দিকে বাস উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় বাসটি নিরাপদে উদ্ধার করে মূল সড়কে তোলা হয়েছে এবং পরে সেটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার কুষ্টিয়া সদর ও দৌলতপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। আজ সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ চাইনা রানী বিশ্বাসকে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস...
২ মিনিট আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ বা ১৬ মার্চ। আজ মঙ্গলবার জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক বাবুল হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।
৫ মিনিট আগে
বংশাল পুরান ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা। এখানকার পুরোনো পুকুরটির পাড় ভেঙে যাওয়ায় আশপাশের বাসাবাড়ি ও ভবন চরম ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় চাহিদা ও জনস্বার্থ বিবেচনায় পুকুরটি সংরক্ষণ করা জরুরি। পুকুরটি সিটি করপোরেশনের অধীনে না এলে সেখানে সরকারি তহবিলে...
৭ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের প্রস্তুতিকালে প্রায় ৭২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি যৌথ দল।
১০ মিনিট আগে