
৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন, ‘অবরোধ কিন্তু প্রত্যাহার করা হয়নি, স্থগিত করা হয়েছে। আমরা প্রতিনিয়ত নিবিড়ভাবে পর্যালোচনা করছি। এর সঙ্গে আমাদের ১৪৪ ধারা জনজীবনে কোনো প্রভাব ফেলছে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ১১৪ ধারা জারির বিষয়টি নিয়ে রিকুইজিশন দেবে, তখন আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। এর মাধ্যমে সবাই স্বাভাবিক জীবন যেন শুরু করতে পারে, সেটি আমরা পর্যবেক্ষণ করছি।’
আজ শুক্রবার খাগড়াছড়ি স্টেডিয়ামে সম্প্রতি সহিংসতার ঘটনায় সদর উপজেলা এলাকা ও স্বনির্ভর বাজারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আমরা এখানে সমন্বিতভাবে কাজ করছি। সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একত্রে কাজ করছে। মানুষের জীবনে যাতে স্বস্তি ফিরে আসে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেটি ছিল, সেটি যাতে পুনরায় চালু হয়, এর জন্য কাজ করছি। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পুনর্বাসন কার্যক্রম আমরা শুরু করেছি। পুনর্বাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
ডিসি বলেন, ‘গুইমারায় তিনজন নিহত হয়েছে। তাদের পরিবারকে জেলা প্রশাসক ও জেলা পরিষদ আর্থিক সহায়তা দিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদেরও সহায়তা করেছি।’
জেলা প্রশাসক আরও বলেন, খেটে খাওয়া মানুষ যেন স্বাভাবিক জীবন ফিরে আসতে পারেন, সে জন্য যাঁরা অবরোধ ডেকেছেন, তাঁরাও এটি সুবিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে অবরোধ প্রত্যাহার করে ঘোষণা দেন।
এ সময় সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুজন রায় চন্দ্র, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ির পরিস্থিতি
খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল থাকলেও শহরে এর কোনো প্রভাব নেই। ফলে শহরের ব্যবসা-বাণিজ্যসহ যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসছে।
এর মধ্যে সাজেক গেছেন সাত শতাধিক পর্যটক। খুশি স্থানীয় পর্যটনসংশ্লিষ্টরা।
এদিকে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগের পর ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট নিয়ে চিকিৎসকদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা শাখা।
সংগঠনের সভাপতি শহীদ তালুকদার ও সাধারণ সম্পাদক টুটুল চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য অপপ্রচার চালানো হচ্ছে। এতে চিকিৎসকসমাজ গভীরভাবে মর্মাহত ও ব্যথিত।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। অভিযানকালে মাদক সেবনের অপরাধে এমদাদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়
২৭ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর শাহপাড়ার মণ্ডলবাড়ির বাসিন্দা মো. জাকারিয়া ইসলাম মাহী ও মো. মোয়াজ বিল্লাহ শাহী এবারের এসএসসি পরীক্ষায় এমন সাফল্য অর্জন করেছে। তারা গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাদের বাবা চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
২৯ মিনিট আগে
জরুরি বিভাগে ভর্তি এক সংকটাপন্ন রোগী, বাঁচিয়ে রাখার আকুল চেষ্টা চলছে ‘লাইফ সাপোর্ট’ দিয়ে! কোনো লাইফ সেভিং মেডিকেল ইকুইপমেন্ট নয়, রাঙামাটির নানিয়ারচরের নবনির্মিত একটি কালভার্ট টিকে আছে স্থানীয়দের দেওয়া কয়েকটি বাঁশের খুঁটির ওপর ভর করে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত এই কালভার্টটি
৩৫ মিনিট আগে
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ১ কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় একাধিকবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও এতদিন গ্রেপ্তার হননি চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক সার্ভেয়ার মো. নুর চৌধুরী (৫২)। অবশেষে আদালতে আত্মসমর্পণ করলে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর
৪০ মিনিট আগে