Ajker Patrika

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মাহির ওয়াসিফ মিতুল । ছবি: সংগৃহীত

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বানিয়াপাড়া ডালিম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহির ওয়াসিফ মিতুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শাহলাপাড়া গ্রামের আনোয়ার হোসেন খন্দকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে মোটরসাইকেল নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন মিতুল। পথে বানিয়াপাড়া ডালিম ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত