জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পৃথক তিনটি স্থান থেকে ছয় ঘণ্টার ব্যবধানে দুই নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এসব মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। স্বজনদের দাবি, এক নারী গলায় ওড়না পেঁচিয়ে এবং অন্য নারী ও এক পুরুষ গ্যাস ট্যাবলেট খেয়ে মারা গেছেন।
নিহত ব্যক্তিরা হলেন আক্কেলপুর পৌর এলাকার খামার কেশবপুর মহল্লার উত্তম চৌধুরীর স্ত্রী শ্রীমতি সাবিত্রী চৌধুরী (২৫), উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী বড় মসজিদ এলাকার নুরুল ইসলামের স্ত্রী বুলি বেওয়া (৭৬) এবং রায়কালী ইউনিয়নের দেওড়া গ্রামের কমল চন্দ্র বর্মণের ছেলে শিপন চন্দ্র বর্মণ (২৯)।
পারিবারিক কলহের জেরে তাঁরা তিনজন আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৃথক তিনটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়। তিনটি মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, তিনটি লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া অনুযায়ী আগামীকাল বুধবার ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে। স্বজনেরা আত্মহত্যার কথা বললেও মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহীর বিস্তীর্ণ পদ্মার চরাঞ্চল এখন একাধিক সন্ত্রাসী বাহিনীর নিয়ন্ত্রণে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। বালুঘাট দখল, চরাঞ্চলের ফসলি জমি নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব বাহিনীর মধ্যে প্রায়ই সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটছে।
৩ মিনিট আগে
ঢাকার সাভারে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করার পর দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে পৌর এলাকার বেদেপল্লির কাঞ্চনপুর মহল্লায় এই ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফয়সাল (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ভাটবাউর এলাকার তাসনুভা ফিলিং স্টেশনের একটি আমগাছে এ দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
১ ঘণ্টা আগে