Ajker Patrika

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

জবি প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৭: ০০
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎
পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্ট। ছবি: আজকের পত্রিকা

‎কক্সবাজারের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর) অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি মারা যান। ‎নিহত শিক্ষার্থীর নাম লায়লা জাহান নাবিলা। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

‎

‎তার এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

‎এক যৌথ শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পরিবার যেন ধৈর্য ও মানসিক শক্তি লাভ করে, সেই প্রার্থনাও জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত