ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মিরপুর-১০, রূপনগর, উত্তর পল্লবী, আগারগাঁও, উত্তরা, নিকুঞ্জ ও বারিধারার বিভিন্ন বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ার অভিযোগে ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আগামী তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে আজ রোববার এসব এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় মোট ২৮টি মামলা করা হয়।
ডিএনসিসির নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিস দশি চাকমা, এস এম রাসেল ইসলাম নূর, শরিফুল আলম তানভীর, প্রমথ রঞ্জন ঘটক ও দেদারুল ইসলামের নেতৃত্বে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী তিন মাসের কর্মসূচির আওতায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের কর্মীরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মশার প্রজননস্থল ধ্বংসে (সোর্স রিডাকশন) কাজ করবেন।
এ ছাড়া লার্ভিসাইডিং, ছাদবাগান পরিদর্শন, জনসচেতনতামূলক মাইকিং, নোবালিউরন ট্যাবলেট প্রয়োগ ও লিফলেট বিতরণ করা হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হবে।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেছেন, দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যাপকভাবে পলিথিন ব্যবহার করা হচ্ছে। পরিবেশের ওপর পলিথিনের ক্ষতিকর প্রভাব ব্যাপক। আইন প্রয়োগের নানা উদ্যোগ নেওয়া হলেও এর ব্যবহার প্রত্যাশিত মাত্রায় কমানো সম্ভব হচ্ছে না। নিষিদ্ধ পলিথিনের ব্যবহার কমাতে সাধারণ
২ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে এক নারীকে (৪০) শ্লীলতাহানির পর ইটের আঘাতে আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে পিটিয়ে গুরুতর আহত করা হয় ওই নারীকে। এ ঘটনায় গতকাল শনিবার ভুক্তভোগী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে আজ রোববার বিকেল পর্যন্ত ঘটনাস্থলে যায়নি পুলিশ।
৬ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় বেইলি ব্রিজের নিচে পানিতে অচেতন অবস্থায় উদ্ধার যুবক মতিউর রহমান (২৬) মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে উদ্ধারের পর প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দিবাগত রাত ...
৪৪ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের আন্ধারমানিক এলাকায় অভিযান চালিয়ে মাদকসম্রাট হিসেবে পরিচিত মাইদুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১ কেজি ১ গ্রাম গাঁজা, ৫৫০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র জব্দের দাবি পুলিশের।
১ ঘণ্টা আগে