
জয়পুরহাটের আক্কেলপুরে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় আক্কেলপুর দারুল কোরআন পৌর কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক আল আমিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বারইছা গ্রামের জাফর হোসেনের ছেলে।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, ‘ছেলেকে কোরআনের হাফেজ বানানোর জন্য ভর্তি করেছিলাম। রাতে আমার ছেলে মাদ্রাসায়ই থাকত। ১ ডিসেম্বর রাত ১০টার দিকে আল আমিন (শিক্ষক) আমার ছেলেকে ওই কাজ করেছে। এরপর থেকে ছেলের চলাফেরায় সন্দেহ হলে জিজ্ঞেস করি। ছেলে আমার কাছে ঘটনা খুলে বলে। এরপর মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে ধরি, তখন উপস্থিত লোকজনের সামনে ছেলেকে এই কাজ করার কথা স্বীকার করে আল আমিন।’
ধর্ষণের কথা স্বীকার করে অভিযুক্ত শিক্ষক আল আমিন বলেন, ‘আমি দোষ স্বীকার করছি। আল্লাহর কাছে তওবা করেছি। আমাকে ক্ষমা করে দেবেন।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীকে ধর্ষণের কথা অভিযুক্ত শিক্ষক স্বীকার করেছেন। তিনি ওই মাদ্রাসার হেফজখানার শিক্ষক ছিলেন। তাঁর (শিক্ষকের) বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। আইনিপ্রক্রিয়া শেষে শনিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ বনদস্যু কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে মোংলায় কোস্ট গার্ড বেজে আনুষ্ঠানিকভাবে তাঁরা আত্মসমর্পণ করেন। এ সময় ১৩টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ওয়াকিটকি জমা দেন তাঁরা...
৯ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৯১ শিক্ষার্থীর কাছ থেকে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের জন্য নেওয়া ২ লাখ ৯৬ হাজার টাকা কলেজের হিসাবে জমা না দেওয়ার অভিযোগ উঠেছে মাস্টার রোলে কর্মরত সহায়ক কর্মচারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে।
২৪ মিনিট আগে
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের দাফন নোয়াখালীতে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে জানাজা ও গার্ড অব অনার শেষে নিজ গ্রামের...
২৮ মিনিট আগে
ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকা থেকে মোহাম্মদ জিসান (১৯) ও মোহাম্মদ রমজানকে (১৯) গ্রেপ্তার করা হয়। পরে ৮ সেপ্টেম্বর মোহাম্মদ শাহীনকে (৩৪) গ্রেপ্তার করা হয়।
৪৪ মিনিট আগে