
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, যারা ‘জুলাই বিপ্লবে’ অপরাধের সঙ্গে জড়িত, সরকার তাদের বিচারের জন্য জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শিক্ষক সমিতি মিলনায়তনে ‘জিয়া সাইবার ফোর্স’ কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লুট হওয়া অস্ত্র ও মুক্তি পাওয়া সন্ত্রাসীরা আগামী নির্বাচনে বাধা সৃষ্টি করবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, অপরাধী যত শক্তিশালী হোক, তা ক্ষণিকের। নির্বাচনে কোনো বাধা হবে না। বিজয় আইন ও জনগণের হবে। তিনি আরও বলেন, নির্বাচন ও বিচারের ব্যাপারে সরকার তার সঠিক পথে এগিয়ে যাচ্ছে। সে পথে অনেক মতবাদ, মতপার্থক্য থাকবে। তা কীভাবে মোকাবিলা করতে হবে, তা সরকার ভালোভাবে জানে। সুতরাং, বিচলিত হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই।
অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।
আসাদুজ্জামান বলেন, ‘১৭-১৮ বছর পর দেশের মানুষ ভোট দেওয়ার স্বাদ পাবে। সেই ভোটের অধিকার ফিরিয়ে দিতে এই সরকারের সমস্ত শক্তি নিরলসভাবে, নিদ্রাহীনভাবে কাজ করে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে অনেক কথা শুনবেন, কিন্তু যত বাধাই আসুক, বর্তমান সরকার তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে।
অনুষ্ঠানে জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১৬ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১৮ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে