
আয়ুব হোসেন (৫০)। খুলনার বিভিন্ন বাজার ও ট্রেনে হকারি করেন। আজ শুক্রবার সকালে খুলনা যাওয়ার উদ্দেশে ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে আসেন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন তাঁর কাছে থাকা ব্যবসার ১০ হাজার টাকা নেই। এ সময় আয়ুব হোসেন কান্নায় ভেঙে পড়েন। ওই মুহূর্তে স্টেশনমাস্টার মাইকে ঘোষণা দেন, কিছু টাকা পাওয়া গেছে–উপযুক্ত প্রমাণ দিতে পারলেই টাকাগুলো দিয়ে দেওয়া হবে।
দুপুরে আয়ুব হোসেন হারিয়ে যাওয়া টাকা ফেরত পেতে স্টেশনমাস্টার শাহজাহান শেখের দপ্তরে হাজির হন। পরে উপযুক্ত প্রমাণে ভিত্তিতে আয়ুব হোসেনকে তাঁর টাকা ফেরত দেওয়া হয়।
রেলস্টেশনের চা-বিক্রেতা দেলোয়ার হোসেন জানান, আনসার বাহিনীর এক সদস্য স্টেশন প্ল্যাটফর্মে টাকাগুলো পড়ে থাকতে দেখেন। এরপর তিনি টাকাটা তুলে স্টেশনমাস্টার শাহজাহান শেখের কাছে জমা দেন। পরে স্টেশনমাস্টার ঘোষণা দেন, কিছু টাকা পাওয়া গেছে–উপযুক্ত প্রমাণ দিতে পারলেই তাঁকে টাকাটি দিয়ে দেওয়া হবে। এরপর ওই হকার এসে তাঁর টাকা দাবি করে উপযুক্ত প্রমাণ দেন।
টাকা ফেরত পেয়ে আয়ুব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিভিন্ন বাজার ও ট্রেনে হকারি করে যায় আয় করি, তা দিয়ে আমার পরিবার চলে। আজ সকালে খুলনা যাওয়ার জন্য মোবারকগঞ্জ রেলস্টেশনে এসেছিলাম। দুপুরে ট্রেন আসার কিছুক্ষণ আগে আমি টের পাই, আমার কাছে থাকা টাকা হারিয়ে গেছে।’
আয়ুব বলেন, ‘এ সময় আমি কান্নায় ভেঙে পড়ি। ধরেই নিয়েছিলাম আমার টাকা আর ফেরত পাব না। কিছুক্ষণ পরে স্টেশনমাস্টার ঘোষণা দেন, কিছু টাকা পাওয়া গেছে। আমি প্রমাণ উপস্থাপন করার পর আমাকে টাকাটি ফেরত দেন। স্টেশনমাস্টার শাহজাহান শেখ ও আনসার সদস্য দুজনই খুব ভালো মানুষ।’
স্টেশনমাস্টার শাহজাহান শেখ আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে ট্রেনে খুলনায় যাওয়ার উদ্দেশে মোবারকগঞ্জ রেলস্টেশনে আসেন আয়ুব হোসেন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন তাঁর কাছে থাকা ১০ হাজার টাকা নেই। এ সময় টাকা হারিয়ে আয়ুব হোসেন কান্নায় ভেঙে পড়েন। তার আগেই টাকাটা স্টেশনের এক আনসার সদস্য পেয়ে জমা দেন। এরপর উপযুক্ত প্রমাণ দেওয়া তাঁর হাতে ওই ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

খুলনার বটিয়াঘাটা উপজেলায় রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন একই এলাকার চারটি পরিবারের ২০ জন সদস্যসহ ২২ জন। আজ মঙ্গলবার সকালে উপজেলার সুরখালী ইউনিয়নের শম্ভুনগর গ্রামে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আরও বিপুল পরিমাণের অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং ২২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) বেলা দেড়টার দিকে নগরের খুলশীতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
১৮ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাই হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন তাহমিনা বেগম (২৫) নামের এক প্রসূতি। সেখানে তাঁর একটি সন্তান জন্ম হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর শিশুটির সঙ্গে কোনো অভিভাবক না থাকায় বাচ্চাটি ‘বেওয়ারিশ’ (অভিভাবকহীন) বলে খবর ছড়িয়ে পড়ে।
৩৩ মিনিট আগে
সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ২৮ আসামির বিরুদ্ধে দেওয়া পিবিআইয়ের অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে...
৩৬ মিনিট আগে