Ajker Patrika

ঝিনাইদহে খামারের তালা ভেঙে ৬ গরু চুরি

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে খামারের তালা ভেঙে ৬ গরু চুরি
প্রতীকী ছবি

ঝিনাইদহ সদর উপজেলার একটি খামারে গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতের কোনো একসময় তারিফুল ইসলামের খামারের তালা ভেঙে ছয়টি গরু নিয়ে যায় চোরেরা। আজ সকালে খামারে গিয়ে গরু না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন খামারি। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান।

খামারি তারিফুল ইসলাম বলেন, রাতের আঁধারে তালা ভেঙে ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা। চোরদের শনাক্ত করে গরুগুলো উদ্ধারের দাবি জানান তিনি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, খামার থেকে গরু চুরির বিষয়টি পুলিশ জানতে পেরেছে। চোরচক্রকে শনাক্ত ও চুরি হওয়া গরু উদ্ধারে কাজ করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত