Ajker Patrika

রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় বদিয়ার রহমান (৬৩) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আর্ফিদি হাসান (২২) গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ-জীবননগর আঞ্চলিক মহাসড়কের মহেশপুর উপজেলার কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বদিয়ার রহমান মহেশপুর পৌরসভার নওদাপাড়া গ্রামের মৃত মল্লিক বিশ্বাসের ছেলে। আহত আর্ফিদি হাসান কোটচাঁদপুরের পোস্ট অফিস পাড়ার মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বদিয়ার রহমান তাঁর ভ্যানটি পাশে রেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আর্ফিদি হাসানও গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান আলম বলেন, রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আহত মোটরসাইকেল আরোহীকে স্থানীয় লোকজন হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত