
ঝিনাইদহের মহেশপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে গাড়িচালক শাওন হোসেন আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে গেছে গাড়িটিও।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার বারোমাসি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের ব্যবহৃত সরকারি গাড়িটি মেরামতের জন্য যশোর যাচ্ছিল। পথে বারোমাসি ব্রিজ-সংলগ্ন এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা শাপলা পরিবহনের একটি বাস গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। সে সময় গাড়িতে ছিলেন না ইউএনও। আহত হন গাড়িচালক শাওন হোসেন। তবে যাত্রীবাহী বাসের সবাই অক্ষত রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
খাদিজা আক্তার বলেন, ‘আমি দুই দিন ঢাকায় রয়েছি। গাড়ির কিছু ত্রুটি ছিল। যে কারণে ড্রাইভারকে বলেছিলাম গাড়িটি মেরামত করতে। গাড়িটি মেরামত করতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে শুনেছি।’ এ ঘটনায় চালক শাওন হোসেন কিছুটা আঘাতপ্রাপ্ত হন। তিনি আরও বলেন, বাস ফেলে রেখে চালক ঘটনার পরপরই পালিয়ে যায়। বাসটি বর্তমানে থানায় রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেননি তিনি।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বাসটিকে আটক করে হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানী ঢাকায় শিক্ষার্থী ও কর্মজীবীদের বেশির ভাগের গণপরিবহন হিসেবে পছন্দ শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস। তবে এই বাসে যাতায়াতে কর্মজীবীরা মাসে দুই হাজার টাকার নিচে খরচ করতে চান। শিক্ষার্থীরা চেয়েছেন অর্ধেক ভাড়ার সুবিধা।
২ মিনিট আগে
কলকাতায় আগুনে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে মহিমা দত্তের বয়স মাত্র সাত বছর। মৃত্যু কী, প্রিয় মানুষদের চিরদিনের জন্য হারানোর বেদনা কতটা গভীর—তা বোঝার মতো বয়স এখনো হয়নি তার। তাই হয়তো এখনো বারবার জানতে চায়, মা কোথায়, বাবা কোথায়, ছোট ভাইটি কোথায়।
২ ঘণ্টা আগে
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে এক কিশোরীর গোসলের ভিডিও গোপনে ধারণের চেষ্টার অভিযোগে ফুলচান মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে...
২ ঘণ্টা আগে