
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (৩২)।

‘ও বেটা, একবার ডাকো বেটা। ওরে আমার মানিক বেটা, ওরে আমার কাইলি বেটা, আমাকে দেখপি (দেখবে) কেরে বেটা’ বলে বিলাপ করে কাঁদছিলেন ট্রাকচাপায় নিহত দিনমজুর বাবুল আলীর মা। তাঁর সেই কান্না শুনে আশপাশের মানুষের চোখ ভিজে যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া (নগরকয়া)...

নিহত হৃদয়ের চাচা জামাল উদ্দীন জানান, শনিবার ঈদুল ফিতরের নামাজ শেষে গ্রামের ২০-২৫ জন কিশোর ভটভটি ভাড়া করে দুটি সাউন্ডবক্স নিয়ে গান বাজিয়ে বিভিন্ন এলাকা ঘুরছিল। রাত পৌনে ৯টার দিকে বাড়ি ফেরার পথে এলাকার ভাটকৈ গ্রামের খগেনের মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে সড়কের পাশে খালে পড়ে যায়।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।