Ajker Patrika

ঝিনাইদহে কৃষককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে কৃষককে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে নূর মোহাম্মদ (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের পুড়াদহ মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম নামে অপর এক কৃষক পলাতক রয়েছেন।

নিহত নূর মোহাম্মদ মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামের হানেফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পুড়াদহ মাঠসংলগ্ন একটি জমিতে পাকা কলাই কাটছিলেন নিহত নূর মোহাম্মদ ও অভিযুক্ত জসিমসহ কয়েকজন। এ সময় নূর মোহাম্মদের মেয়ের জামাইকে বিদেশে পাঠানো এবং এ-সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জসিম হাতে থাকা হাসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন।

গুরুতর আহত তাঁকে স্থানীয় লোকজন ও স্বজনেরা যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে নূর মোহাম্মদের মৃত্যু হয়।

এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত