ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নায়েব আলী (৬২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে উপজেলার মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, আজ সকাল ১০টার দিকে নায়েব আলী বাড়ির পাশে বসে ছিলেন। এ সময় প্রতিপক্ষের ইউনুছ আলী ও তাঁর ছেলে আল-আমিন এসে তাঁর ওপর হামলা করেন। তাঁরা নায়েব আলীকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যান। প্রতিবেশীরা বিষয়টি দেখে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নায়েব আলীর বোনের জমি কিনেছেন প্রতিবেশী ইউনুছ আলী। ওই জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের বিরোধ চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে নায়েব আলীকে পিটিয়ে হত্যা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা খালিদ হাসান বলেন, নায়েব আলীকে হাসপাতালে আনার আগেই মারা যান। ধারণা করা হচ্ছে, লাঠির আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য বৃদ্ধের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে ঘটনাটি শুনে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
৬ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
১০ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৩১ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৩৩ মিনিট আগে