ঝালকাঠির নলছিটিতে গলায় বেল্ট প্যাঁচানো অবস্থায় বুলবুল হাওলাদার (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ৬ নম্বর কুশংগল ইউনিয়নের পশ্চিম কুশাঙ্গল এলাকায় বাড়ির কাছের একটি গাছের সঙ্গে হেলানো অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
বুলবুল হাওলাদার ওই এলাকার তৈয়ব আলী হাওলাদার ও পারুল বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের রাস্তা দিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্থানীয় এক কিশোরী গাছের সঙ্গে হেলানো অবস্থায় বুলবুলের মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে তাঁর গলায় বেল্ট প্যাঁচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নলছিটি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বুলবুল আগে থেকেই মাদকাসক্ত ছিলেন। তাঁর মাদকাসক্তির বিষয়ে এর আগে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছিল। ওই অভিযোগের পর পুলিশ তাঁকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে কারাগার থেকে বের হয়ে আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বুলবুল মাদকাসক্ত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগে