
পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর ত্বহা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার দুই শিক্ষককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কদিমবগদী গ্রামের ইকরাম মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন। আজ রোববার উপজেলার একদন্ত শিবপুর এলাকায় ত্বহা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট ফেসবুকে প্রকাশিত বিষয়কে কেন্দ্র করে মাদ্রাসার দুই শিক্ষক মো. শামছুল আলম ও আফরোজা খাতুনকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেন আলাউদ্দিন, টিপু, রাহিমুন ও নূরুন নবীসহ কয়েকজন। এর প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
আয়োজকদের অভিযোগ, মানববন্ধন চলাকালে ৮ থেকে ১০ জনের একটি দল এসে ব্যানার টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটে। এর মধ্যে একটি ফাঁকা গুলি ছিল এবং অন্য গুলিতে ইকরাম মোল্লা আহত হন।
মানববন্ধনে বক্তব্য দেওয়া মো. শামসুল আলম জানান, গুরুবাসী গ্রামের ওয়াহেদ আলী বিশ্বাসের ছেলে টিপু বিশ্বাসের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল ঘটনাস্থলে এসে প্রথমে মানববন্ধনের ব্যানার টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে ইকরাম মোল্লাকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনার সময় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে আটঘরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোসা উদ্ধার করে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গুলির খোসা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
১ ঘণ্টা আগে