Ajker Patrika

মোহনগঞ্জে মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

নেত্রকোনা প্রতিনিধি
মোহনগঞ্জে মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে সাজা
প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে মোহাম্মদ জহিরুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার সকালে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গতকাল শনিবার রাতে মোহনগঞ্জ পৌর শহর থেকে তাঁকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।

জহিরুল ইসলাম মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ জানায়, জহিরুল একজন চিহ্নিত মাদকসেবী ও কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত