
ফুটবল মাঠ থেকে উড়ে যাওয়া একটি বল গিয়ে পড়েছিল পাশের ব্যস্ত হাইওয়েতে। সেই বল এড়াতে গিয়ে এক চালক হঠাৎ ব্রেক করায় পেছন থেকে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। অদ্ভুত এই দুর্ঘটনার পুরো দৃশ্যই ধরা পড়েছে ম্যাচের লাইভ সম্প্রচারের ক্যামেরায়।
ঘটনাটি ঘটেছে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের ম্যাচে। এস্তাদিও পারকে অ্যানক্যাপে উরুগুয়ে মন্টেভিডিও ও পায়সান্দুর ম্যাচ চলছিল। একপর্যায়ে উরুগুয়ে মন্টেভিডিওর এক খেলোয়াড় জোরালোভাবে বল ক্লিয়ার করলে সেটি মাঠের সীমানার দেয়াল টপকে পাশের হাইওয়েতে গিয়ে পড়ে।
ব্যস্ত সড়কে হঠাৎ ফুটবল চলে আসায় বিপাকে পড়েন চালকেরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বলটি সামনে আসতেই একটি সাদা গাড়ির চালক তা এড়াতে হঠাৎ ব্রেক করেন। কিন্তু পেছনে থাকা গাড়িটি সময়মতো থামতে না পারায় সেটি সাদা গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করা টেলিভিশন ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।
সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হলেও চালক বা যাত্রীদের কেউ গুরুতর আহত হননি।
ঘটনার পর কর্মকর্তারা হাইওয়ে থেকে বলটি উদ্ধার এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ রাখেন। পরে আবার খেলা শুরু হয়। শেষ পর্যন্ত পায়সান্দুর বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নেয় মন্টেভিডিও। তবে মাঠের ফল ছাপিয়ে ম্যাচটির আলোচনার কেন্দ্রে চলে আসে হাইওয়েতে ফুটবল পড়ে গাড়ি দুর্ঘটনার ওই অস্বাভাবিক ঘটনা।

২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ মিঠুন। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর মতো কালাম সিদ্দিকী অ্যালেনও সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন।
৪ মিনিট আগে
লিগ ও ফেডারেশন কাপ দুটোতেই আবাহনী লিমিটেডের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। তবে লিগের দ্বিতীয় ম্যাচে এসে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল তারা। চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। জোড়া গোল করেন অ্যান্থনি ওকাচি।
৪৪ মিনিট আগে
ভুলে যাওয়ার মতোই এশিয়াড ক্রিকেট শেষ করল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও প্রথমবারের মতো ক্রিকেটে তাদের প্রাপ্তির খাতা শূন্য। এমন বাজে একটি আসর শেষে খাবার নিয়ে অজুহাতও দাঁড় করালেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগেও বিশ্বকাপ খেলা ফুটবলার দ্যুতি ছড়িয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়ান মিডফিল্ডারের নতুন ঠিকানা এখন আবাহনী। বিশ্বকাপ, লিওনেল মেসি এবং নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার সোহাগ
৪ ঘণ্টা আগে