
নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচপাম্পের দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে প্রায় ২০০ বিঘা জমিতে সেচ দেওয়া বন্ধ হয়ে গেছে। চলতি আমন মৌসুমে প্রয়োজনীয় পানি না পেয়ে স্থানীয় শতাধিক কৃষক চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর পশ্চিমপাড়া এলাকায় গত ২৫ জুলাই রাতে এ ঘটনা ঘটে। এরপর সেচপাম্পের অপারেটর ও স্থানীয় কৃষক মো. ফেরদৌস ভূঁইয়া ২৮ জুলাই রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেচকাজ পরিচালনার জন্য ২০১৮ সালে ওই এলাকায় তিনটি ট্রান্সফরমার স্থাপন করা হয়। এসব ট্রান্সফরমারের মাধ্যমে স্থানীয় কৃষকেরা জমিতে সেচ দিয়ে আসছিলেন। গত ২৫ জুলাই বিকেলে ফেরদৌস ভূঁইয়া সেচপাম্পের কাছে গিয়ে তিনটি ট্রান্সফরমারই যথাস্থানে দেখতে পান।
অভিযোগে ফেরদৌস ভূঁইয়া উল্লেখ করেন, পরদিন ২৬ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে পাম্পের কাছে গিয়ে তিনি দেখেন, তিনটি ট্রান্সফরমারের মধ্যে একটি রয়েছে, অন্য দুটি নেই। পরে খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া ট্রান্সফরমার দুটি পাওয়া যায়নি। তাঁর ধারণা, ২৬ জুলাই রাতের কোনো একসময় অজ্ঞাতনামা চোরেরা ট্রান্সফরমার দুটি চুরি করে নিয়ে গেছে।
চুরি যাওয়া দুটি ট্রান্সফরমারের বর্তমান বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ট্রান্সফরমার দুটি চুরি যাওয়ার পর এলাকার সেচব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। এতে আমন ধানের জমিতে সময়মতো পানি দেওয়া নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় কৃষকেরা জানান, এ এলাকার বিপুলসংখ্যক কৃষক সেচের জন্য ওই পাম্পের ওপর নির্ভরশীল। ট্রান্সফরমার না থাকায় জমিতে সেচ দিতে না পারলে আমন ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
সেচপাম্পের অপারেটর ফেরদৌস ভূঁইয়া বলেন, ‘চুরির ঘটনায় থানায় অভিযোগ করেছি। দ্রুত চুরি যাওয়া ট্রান্সফরমার উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
ফেরদৌস ভূঁইয়া আরও বলেন, ‘ট্রান্সফরমার দুটি না থাকায় কৃষকেরা জমিতে পানি দিতে পারছেন না। এতে প্রায় ২০০ বিঘা জমির চাষিরা সমস্যায় পড়েছেন।’
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পাম্পের গার্ডসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পল্লী বিদ্যুৎ চরসুবুদ্ধি সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মোহাম্মদ আব্দুল কাইউম বলেন, ‘গ্রাহকদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। ট্রান্সফরমারের মালিক বিএডিসি। গ্রাহকেরা বিএডিসির কাছে ট্রান্সফরমারের জন্য আবেদন করলে আমরা সেটি স্থাপন করে দেব।’

পৌর বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধানে ৬ দফা সুপারিশের কথা জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। রোববার (৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশের পৌর বর্জ্য ব্যবস্থাপনা: সমস্যা, চ্যালেঞ্জ ও টেকসই... ট্যাগ:
১১ মিনিট আগে
আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে একটি র্যালি বের হয়...
৩৫ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূ ফরিদা বেগম হত্যাকাণ্ডে ১৪ পলিব্যাগে খণ্ডিত মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে মাথার অংশ মিললেও হাত-পা এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় লাইলী আক্তারসহ চারজনকে আসামি করে মামলা হয়েছে।
৩৯ মিনিট আগে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চারটি আবাসিক হলকে কেন্দ্র করে ধারাবাহিক সংঘর্ষ, হামলা, পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোকজ পাওয়া শিক্ষার্থীদের আগামী তিন কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থন করে লিখিত জবাব দিতে বলা হয়েছ
৪১ মিনিট আগে