
ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ক্যান চেঞ্জ’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ মে) দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে চার শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভিড় করে। দূরদূরান্তের নিম্ন আয়ের মানুষ বিনা মূল্যে এ ধরনের সেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেন। তাঁরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে বৃহৎ পরিসরে আয়োজনের দাবি জানিয়েছেন।
চিকিৎসা নিতে আসা রানাপাশা গ্রামের রাশেদা বেগম বলেন, ‘এখানে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারায় অনেক উপকার হয়েছে। চিকিৎসা ও ওষুধের কোনো খরচ লাগে নাই।’
আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে শিশু মেডিসিন ও শিশু সার্জারি, চক্ষু, মেডিসিন বিশেষজ্ঞসহ পুষ্টিবিদ রোগীদের চিকিৎসাসেবা দেন। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়।
উই ক্যান চেঞ্জ-এর চেয়ারম্যান ও ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক খালিদ মাহমুদ শাকিল বলেন, গ্রামের সাধারণ ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।
৫ ঘণ্টা আগে
একসময় সন্ধ্যা নামলে যে সড়কে থেমে যেত মানুষের চলাচল। ডাকাত ও ছিনতাইকারীদের ভয়ে অন্ধকার নামার আগেই দোকানপাট গুটিয়ে ফেলতেন ব্যবসায়ীরা। পথচারীদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সেই সড়কের ভাতার মারি রেলক্রসিং এলাকায় তৈরি হচ্ছে উচ্চশিক্ষার নতুন ঠিকানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গিদারী ইউনিয়নের ‘কিশামত ফলিয়া ফারাজি পাড়া জামে মসজিদ মেরামত’ প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকার মধ্যে মসজিদ কমিটি পেয়েছে মাত্র ৪০ হাজার টাকা। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সরকারি খাদ্যগুদামে গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান। কিন্তু পুরো ক্রয় মৌসুমে এক ছটাকও গম সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এতে স্বল্প আয়ে চলা মানুষের কাছে কম দামে চাল ও আটার মতো খাবার পৌঁছে দেওয়া ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে