
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপির রাজনীতিতে তীব্র অভ্যন্তরীণ সংঘাত দেখা দিয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে ফেরার পথে দলের এক মনোনয়নপ্রত্যাশী নেতার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় বিএনপি ও শ্রমিক দলের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। অভিযোগের তির দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদকের অনুসারীদের দিকে।
শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মিরের হাটসংলগ্ন সোনালী মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত তাঁর কর্মসূচির লিফলেট বিতরণ শেষে নেতা-কর্মীদের নিয়ে গাড়িবহরে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। একই পথে সে সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের গাড়িবহরও চলছিল। অভিযোগ রয়েছে, জামালের অনুসারীরা সৈকতের গাড়িবহর অতিক্রম করার সময় অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা বহরের সর্বশেষ একটি হাইয়েস মাইক্রোবাস আটকে ড্রাইভার ওপর চড়াও হয় এবং গাড়িটি ভাঙচুর করে। হামলায় শ্রমিক দল নেতা সোহেল, বিএনপি নেতা ইউনুস মেম্বার, ইলিয়াস মোল্লা, রিপন বিশ্বাসসহ অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গাড়িবহরে হামলার ঘটনাকে গোলাম আজম সৈকত ‘পূর্বপরিকল্পিত’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে দলীয় কর্মসূচি শেষ করে ফিরছিলাম। পথে আমাদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। বিএনপি আন্দোলনের পথে আছে—এটা তাদের সহ্য হচ্ছে না। আমি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছি।’
অন্যদিকে অভিযুক্ত বিএনপির কেন্দ্রীয় নেতা মো. রফিকুল ইসলাম জামাল তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি বা আমার কোনো কর্মী গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলায় জড়িত নই। বরং শুনেছি, আমাদের একটি গাড়িতে থাকা কর্মীদের উদ্দেশ্যে সৈকতের সমর্থকেরা বাজে শব্দ (ব্যাড সাউন্ড) ব্যবহার করেছিল। আমার জানামতে ওখানে কোনো সংঘর্ষ হয়নি। তারা রাজনৈতিক উদ্দেশ্যে নাটক সাজিয়ে আমার নামে অপপ্রচার চালাচ্ছে।’
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
১ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
১ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
২ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
২ ঘণ্টা আগে