ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের হাইজ্যাক মোড় এবং বড় কৈবর্তখালী এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে হাইজ্যাক মোড় এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে গাঁজা সেবনের সময় রাব্বি হাওলাদারকে (২০) আটক করা হয়। তাঁর কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। রাব্বি উত্তর মনোহরপুর এলাকার মৃত বাবুল হাওলাদারের ছেলে।
পরে রাত পৌনে ৯টার দিকে বড় কৈবর্তখালী এলাকার তেওয়ারি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ইয়াবা সেবনের সময় মিজানুর রহমান (৪২), তুহিন হাওলাদার (২২), সুজন তেওয়ারি (৪৫) ও সাইফুল ইসলামকে (২৪) আটক করা হয়। তাঁদের কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তারা হলেন উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের সুজন তেওয়ারি, বড় গালুয়া গ্রামের মো. মিজানুর রহমান, পূর্ব ফুলহার গ্রামের তুহিন হাওলাদার, বড় কৈবর্তখালী গ্রামের মো. সাইফুল ইসলাম এবং মনোহরপুর গ্রামের মো. রাব্বি হাওলাদার।
পরে আটক পাঁচজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রাত ১১টার দিকে আদালতের কার্যক্রম শেষ হয়।
ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি আজকের পত্রিকাকে বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ অভিযান অব্যাহত থাকবে।

শিশুটির বাবা সেলিম সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমার মায়ের সঙ্গে আবু আলমের সঙ্গে ঝগড়া হয়। রাতে মা আমাকে বিষয়টি জানান। শনিবার সকালে বাজার থেকে এসে দেখি, আমার সন্তান নেই। আমার অবুঝ ছেলেকে ওরা হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।’
৫ মিনিট আগে
বাগেরহাটের সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
১০ মিনিট আগে
দুর্ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার রাতে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় রাজীব পরিবহনের গায়েবানা জানাজা ও প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী রাজীব পরিবহনের বাসগুলো অতিরিক্ত গতি ও বেপরোয়া চলাচল করে। এ ঘটনার বিচার দাবি করেন তাঁরা।
২১ মিনিট আগে