
ঝালকাঠির বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ ইছানীল মোড়ে একটি যাত্রীবাহী বাস ও মাছবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার ভোরে ঝালকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আলাদা সময়ে ঘটা এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে পাথরঘাটাগামী লাবিবা পরিবহনের একটি বাস ইছানীল মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বাসটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসও উদ্ধার কাজে অংশ নেয়।
এর প্রায় এক ঘণ্টা পর ভোর সাড়ে ৫টার দিকে একই স্থানে ভান্ডারিয়াগামী মাছবাহী একটি পিকআপ ভ্যান মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় পিকআপটি খাদে থাকা বাসটির পেছনে ধাক্কা দেয়। তবে এ ঘটনাতেও কেউ আহত হননি।
ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাহাবুব আলম বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
স্থানীয়দের অভিযোগ, ইছানীল মোড়টি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দাবি তাঁদের।
উল্লেখ্য, বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের এ অংশে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। ১৫ এপ্রিল একই স্থানে একটি বাস খাদে পড়ে ১৩ জন আহত হন। চলতি মাসের ১২ এপ্রিলও একই স্থানে আরেকটি বাস দুর্ঘটনার শিকার হয়। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ঝড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায় পুকুরে। আর সেই পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান মা ও তাঁর দুই বছর বয়সী সন্তান। বুধবার (১০ জুন) বিকেলে বরগুনা সদরের ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম নুপুর বেগম (৩০)। তাঁর ছেলে শাহাদাৎ (২)।
৪২ মিনিট আগে
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে আম খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা ডায়রিয়ায় আক্রান্ত হয়। এ ঘটনায় লতিকা সানা (৫৫) নামে এক নারী মারা গেছেন।
৪৪ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক কারারক্ষীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় সোনার গয়না, নগদ টাকা ও মোবাইল ফোন করে নিয়ে যায় ডাকাত দল। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের চাঁদের বাপের পাড়ার ফয়জুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। ফয়জুলের বড় ছেলে আব্দুল্লাহ আল মুস্তাহিদ কুমিল্লা...
১ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুরে দেশীয় প্রজাতির পাখি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে প্রশাসন। আজ বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে