
ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। আজ রোববার সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি ভীমরুলী সফর করেন।
সকাল ৯টার দিকে ভীমরুলীতে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে স্থানীয় ইসকন মন্দিরে গিয়ে সেখানে ১০ থেকে ১৫ মিনিট অবস্থান করেন তিনি।
এরপর ছোট নৌকায় চড়ে ভাসমান পেয়ারার হাট ঘুরে দেখেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। নৌকায় বসে পেয়ারা কেনাবেচা, পরিবহন এবং স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের কর্মব্যস্ততা প্রত্যক্ষ করেন। পরে ট্রলারে করে প্রায় এক ঘণ্টা ভীমরুলীর খাল-বিল ও পেয়ারাবাগান ঘুরে দেখেন।
এ সময় স্থানীয় পেয়ারাচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পেয়ারা চাষ, উৎপাদন ও বাজারজাতকরণ সম্পর্কে বিভিন্ন তথ্য নেন মার্কিন রাষ্ট্রদূত। ভীমরুলীর সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের এই অনন্য ভাসমান বাজারে আসতে পেরে তিনি খুবই আনন্দিত। নদীতে ঘুরে পেয়ারাবাজারের অভিজ্ঞতা তাঁর কাছে দারুণ ও আনন্দের ছিল। তিনি পেয়ারা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন। কীভাবে গাছ থেকে পেয়ারা সংগ্রহ করা হয়, তা দেখেছেন এবং নিজেও পেয়ারা খেয়ে স্বাদ নিয়েছেন।
রাষ্ট্রদূত আরও জানান, তাঁকে বলা হয়েছিল, এখানকার গুরুত্বপূর্ণ একটি কথা হলো—‘পেয়ারা খাবেন?’। ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজারে এসে তিনি বুঝতে পেরেছেন, কথাটি সত্যিই যথার্থ।
এখানকার মানুষ, নদী ও পেয়ারাবাগান ঘিরে গড়ে ওঠা এই অনন্য পরিবেশ তাঁকে মুগ্ধ করেছে।
বরিশালের ঐতিহ্য ও প্রকৃতির প্রসঙ্গ তুলে ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘ধান, নদী, খাল—এই তিনে বরিশাল’ কথাটি একদমই যথার্থ।

ভীমরুলীতে প্রায় এক ঘণ্টা ট্রলারে ভ্রমণসহ পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত বরিশালের কড়াপুরে অবস্থিত ঐতিহাসিক মিয়া বাড়ি মসজিদ দেখতে যান বলে জানা গেছে।
রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জীদ ইবনে আকবরসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
বর্ষা মৌসুমে খাল-বিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার কারণে ভীমরুলীর ভাসমান হাট দক্ষিণাঞ্চলের অন্যতম পরিচিত কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। প্রতিবছর দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করে এ হাট। মার্কিন রাষ্ট্রদূতের সফরকে ঘিরে স্থানীয় পেয়ারাচাষি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে