বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২ লাখ ৩১ হাজার ৪০টি ডিম আমদানি করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ডিমের ট্রাকটি বেনাপোল বন্দরে প্রবেশ করে। পরে রাতেই খালাস হয় বন্দর থেকে।
ডিমের বাংলাদেশি আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন এবং রপ্তানিকারক ভারতের এক্সপোটার্স শ্রী লাক্সমি নারায়ণ ভান্ডার। একটি ভারতীয় ট্রাকে ১ হাজার ১০৪ কার্টন ডিম আসে। প্রতি কার্টনে ২১০টি করে ডিম রয়েছে। ডিমের আমদানি মূল্য দেখানো হয়েছে ১১ হাজার ১৭২.০৬ ডলার। যা বাংলাদেশি টাকায় ১৩ লাখ ৪৮ হাজার ২৪৩.৯২ টাকা।
দেশে ডিমের বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে ৫০ লাখ ডিম আমদানির অনুমতি মিলেছিল। প্রথম চালানে ২০১৩ সালের ৫ নভেম্বর আমদানি হয়েছিল ৬১ হাজার ৮৫০টি ডিম। এবার দ্বিতীয় চালানে ডিম আমদানি হয় ২ লাখ ৩১ হাজার ৪০টি।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আব্দুল লতিফ বলেন, ডিমের বাজারে অস্থিরতা নিরসনের জন্য আরও বেশি ডিম আমদানি দরকার। মাঝে আমদানি বন্ধ ছিল। আবার শুরু হয়েছে। ডিম আমদানি হলে বাংলাদেশের মানুষ স্বল্পমূল্যে ডিম কিনতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, বাংলাদেশি মুদ্রায় ভারতের প্রতিটি ডিমের দাম দাঁড়াচ্ছে প্রায় ৫ টাকা। এছাড়া প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যের উপর ৩৩ শতাংশ কাস্টমস ডিউটি হিসাব করে ১ টাকা ৬৬ পয়সা যোগ হবে। সব মিলে ডিমের আমদানি মূল্য সর্বোচ্চ সাড়ে ৭ টাকা পড়বে।
আরও খবর পড়ুন:
- আরও ৩৪ জেলায় নতুন ডিসি
- ১৫ বছরে রেলের ২১ হাজার কোটি টাকা লোকসান
- আবু সাঈদ হত্যা: অভিযুক্ত দুই পুলিশ সদস্য ৪ দিনের রিমান্ডে
- আওয়ামী লীগ দেখলে রাস্তায় পিটিয়ে মারতে বললেন যুবদল নেতা
- পুরুষ সহকারীকে ‘যৌনদাসের’ মতো ব্যবহার করেন মার্কিন সিনেটর, আদালতে অভিযোগ
- ড. ইউনূসের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের আলোচনার কেন্দ্রে আর্থিক খাতের সংস্কার
- এক্সিম ব্যাংক: ধার করেও আগ্রাসী বিনিয়োগ, আটকে দিল কেন্দ্রীয় ব্যাংক
- টি-টেন দিয়ে খেলায় ফিরছেন মাশরাফি
- বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সম্মেলন ভারতে, ঢাকায় আসছেন না পুতুল
- মেট্রোরেলের কোম্পানি চলে আপন খুশিতে, পাত্তা পায় না কর্তৃপক্ষ
- ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হবেন মাস্ক
- খাসজমিতে ১০ তলা ভবন
- আইনসচিব হলেন গোলাম রব্বানী
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- আড়াই বছর পর ডিসি হলেন সেই নাফিসা আরেফিন
- মেট্রোরেলে কত ওজনের ব্যাগ, ট্রলি ও বস্তা নিতে পারবেন
- ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৫৭৫০ কোটি ডলার
- রাশিয়াকে সহযোগিতা করায় ভারতকে শাস্তি দিল যুক্তরাষ্ট্র
- ওএসডি হলেন বিসিএস প্রশাসন ক্যাডারের সেই সায়লা ফারজানা
- রেমিট্যান্সে উল্লম্ফন, সেপ্টেম্বরে নতুন রেকর্ডের পথে









