Ajker Patrika

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ৯ পদে বিএনপিপন্থী প্যানেলের জয়

যশোর প্রতিনিধি
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ৯ পদে বিএনপিপন্থী প্যানেলের জয়
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি: সংগৃহীত

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদেও এ প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। অন্য দুটি পদের একটিতে জামায়াতপন্থী এবং অন্যটিতে আওয়ামী লীগপন্থী প্রার্থী জয়ী হয়েছেন।

গতকাল শনিবার (২৮ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ১১টি পদের মধ্যে ১০টিতে ভোটগ্রহণ করা হয়। গ্রন্থাগার সম্পাদক পদে একক প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোট গণনা শেষে রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী স্বাক্ষরিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, সভাপতি পদে সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইসমত হাসান পেয়েছেন ১৩১ ভোট।

সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর মধ্যে মো. নূর আলম পান্না ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে মো. মোস্তফা হুমায়ুন কবির মোল্যা ১৩৯, মো. ইমদাদুল হক (ইমদাদ) ১১৮ এবং আ ক ম মনিরুল ইসলাম ৯৭ ভোট পেয়েছেন।

সহসভাপতি পদে পাঁচ প্রার্থীর মধ্যে দুজন নির্বাচিত হয়েছেন। সৈয়দ রুহুল কুদ্দুস কচি ২৭৭ ভোট পেয়ে প্রথম এবং মো. মাহবুবুর রহমান (মাহবুব) ২১৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে এস এম আব্দুর রাজ্জাক ২০৭, গাজী মুহাম্মদ মাহফুজুর রহমান ১৬১ এবং মো. মনজুর কাদের আশিক ১৪৮ ভোট পেয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে চার প্রার্থীর মধ্যে মো. তাহমিদ আকাশ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে কামরুন নাহার কণা ১৪৮, মো. ওজিহুর রহমান ১৩৪ এবং মোছা. রিনা আখতার (মিলি) ৫৭ ভোট পেয়েছেন।

সহকারী সম্পাদক পদে তিন প্রার্থীর মধ্যে মো. গোলাম মোস্তফা (সুমন) ৩২২ ভোট পেয়ে প্রথম এবং সিরাজুল ইসলাম (সাগর) ২৯৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। অপর প্রার্থী ডেজিনা ইয়াসমিন পেয়েছেন ২৮৬ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. মুস্তাকিম মোস্তফা খান ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. শামীম আহমেদ চৌধুরী পেয়েছেন ১৯০ ভোট।

কার্যকরী সংসদের দুটি সদস্যপদের বিপরীতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে শামস ইমরান ৩৯২ ভোট পেয়ে প্রথম এবং সুদীপ্ত কুমার ২০৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। অন্য দুই প্রার্থীর মধ্যে মো. উবায়ের হোসেন ২০১ এবং জাকির হোসেন ১৭৯ ভোট পেয়েছেন।

গ্রন্থাগার সম্পাদক পদে মো. কামরুল হাসান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত