বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়।
আজ বুধবার সন্ধ্যায় মিফতাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর দ্বারা ৭(১) অনুযায়ী মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে ৩ বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হইল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী মিফতাহ্ সিদ্দিকী দীর্ঘদিন ধরে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও জনসম্পৃক্ততামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি ইতিমধ্যে সিলেট এমসি কলেজ ছাত্রদলের সভাপতি, সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহপ্রচার সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সদস্যসচিব এবং সিলেট মহানগর বিএনপির সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন।
মিফতাহ্ সিদ্দিকী বর্তমানে পাবলিক ভয়েস ওয়ার্কিং ফর বাংলাদেশ ও হলিসিটি কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান এবং এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ গভর্নিং বডির দায়িত্ব পালন করছেন।
মিফতাহ্ সিদ্দিকী বলেন, ‘নগরীতে পানির লেয়ার অনেক নিচে চলে গেছে আর বর্তমানে পানিসংকটও রয়েছে। এগুলোর জন্যই মূলত ওয়াসা কাজ করে। আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই ইনশা আল্লাহ এসব সমস্যা সমাধানে কাজ করব। আর শিগগির নগরীর পরিকল্পনাবিদসহ দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে মিটিং করব।’

হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
২ ঘণ্টা আগে
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া (কালীগঞ্জ) ঘাটের ইজারাদার দ্রব্যমূল্য বৃদ্ধির দোহাই দিয়ে লঞ্চ ভেড়ানোর (বার্দিং) ফি এক লাফে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। এ নিয়ে কয়েক দিন ধরে ঢাকা-কালীগঞ্জ-ইলিশা (ভোলা) নৌপথের এই ঘাটে লঞ্চমালিক ও ইজারাদারের প্রতিনিধিদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
ভৌগোলিকভাবে সংরক্ষিত বন ও লোকালয় কাছাকাছি হওয়ায় পরিস্থিতি জটিল হচ্ছে। উপকূলীয় এলাকার অনেক মানুষ বনের জমিতে বসতি স্থাপন করার কারণে হাতি নিধন হচ্ছে। যার কারণে হাতির বাসস্থান রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে এবং হাতির খাদ্য উপযোগী বাগান তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে