
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।
বুধবার (১২ আগস্ট) বিকেলে করতোয়া নদীর সীমান্তবর্তী এলাকায় এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শুরুর আগেই নদীর দুই তীরে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে। আশপাশের এলাকা ছাড়াও দূর-দুরান্ত থেকে নৌকা ও বিভিন্ন যানবাহনে করে দর্শনার্থীরা ছুটে আসেন প্রতিযোগিতা দেখতে।
নৌকা বাইচ শুরু হলে ঢাক-ঢোল, করতালি ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলো নদীর বুক চিরে দ্রুতগতিতে ছুটে চললে দর্শকদের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় দলের নৌকাকে উৎসাহ দিতে অনেকেই স্লোগান ও করতালিতে মাতিয়ে তোলেন পুরো এলাকা।
স্থানীয় বাসিন্দা নাঈম মিয়া বলেন, ‘নৌকা বাইচ আমাদের গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। এমন আয়োজন দেখতে পেরে আমরা আনন্দিত। পরিবার নিয়ে খেলা দেখতে এসেছি।’
স্থানীয় বাসিন্দা লিমন মিয়া বলেন, ‘নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে অনেক মানুষের সমাগম হয়েছে। প্রতিবছর এমন আয়োজন হলে নতুন প্রজন্মও আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবে।’
প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দল। উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা শেষে জয়লাভ করে নয়ন মণি দল।
স্থানীয়রা আরো জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে প্রতিবছরই এ অঞ্চলে উৎসবের আমেজ তৈরি হয়। কর্মব্যস্ত জীবনের বাইরে এমন আয়োজন স্থানীয় মানুষের পাশাপাশি দূর-দূরান্তের দর্শনার্থীদেরও আনন্দ দেয়। বিশেষ করে করতোয়া নদীর প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নৌকা বাইচের দৃশ্য দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ তৈরি করে।
আয়োজকেরা বলেন, নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে পরিচিত করা এবং গ্রামীণ সংস্কৃতিকে ধরে রাখতেই এ আয়োজন। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা তাঁদের।
নৌকা বাইচকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও প্রাণচাঞ্চল্য দেখা যায়। নদীর দুই পাড়ে বসে বিভিন্ন অস্থায়ী দোকান ও খাবারের স্টল। সব মিলিয়ে দিনভর করতোয়া নদীর তীরজুড়ে ছিল উৎসবের আবহ।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৪ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৪ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৪ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৫ ঘণ্টা আগে