
যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় পুলিশের বিশেষ অভিযানে বিলুপ্তপ্রায় বন্য প্রাণী তক্ষকসহ দুজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) ভোরে ভারত সীমান্তবর্তী উপজেলার মাটিপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার মাটিপুকুর (পশ্চিমপাড়া) গ্রামের করিম হোসেন (৪৮) এবং মেহেরপুর জেলার গাংনী থানার সাহেবনগর গ্রামের মো. মামুনুর রশিদ (৪২)।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম বলেন, মাটিপুকুর গ্রামের করিম হোসেনের বসতবাড়ি থেকে একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশের তথ্যমতে, করিম হোসেনের বিরুদ্ধে আগেও একই অপরাধে একটি মামলা রয়েছে। এই ঘটনায় শার্শা থানায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
৩৬ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে শাহ আলম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলা স্কুল গলির এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে সুমন মিয়ার কন্যা সাইফা আক্তার (২) ও তুহিন মিয়ার কন্যা সুরাইয়া আক্তার (৩)। নিহত দুজন সম্পর্কে চাচাতো বোন। দুই শিশুর মৃত্যুর খবরে
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
১ ঘণ্টা আগে