
যশোরের শার্শা উপজেলায় পূর্বশত্রুতার জেরে লিটন (৪০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ জুন) রাত ১১টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে তাকে কুপিয়ে আহত করা হয়। নিহত লিটন ওই গ্রামের আজগর আলীর ছেলে।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির অভিযোগ করেন, লিটন দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। বাজারে একটি ঠেলাগাড়িতে শুয়ে থাকার সময় স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত একদল লোক পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে গত রোববার রাতে একই উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে ককটেল হামলায় আবদুল হাই নামের আরও এক বিএনপি কর্মী নিহত হন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে পুরোনো শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।’ অভিযুক্তদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ কর্মী সেলিম, মোমিন ও রমজানের নাম উঠে এসেছে বলে জানান তিনি। মামলার প্রস্তুতি ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৯ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১২ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে