
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় কাফিউজ্জামান (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় যশোর-চুকনগর সড়কের উপজেলার মধ্যকুল গুটলেতলা এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে এ ঘটনাটি ঘটে। নিহত কাফিউজ্জামান উপজেলার মধ্যকুল গ্রামের আমজাদ সরদারের ছোট ছেলে। সে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিল।
সড়ক দুর্ঘটনায় ওই কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম।
এলাকাবাসী জানায়, গতকাল সন্ধ্যায় কাফিউজ্জামান কেশবপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে উপজেলার মধ্যকুল গুটলেতলা এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে কাফিউজ্জামান মারাত্মকভাবে আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার বেলা ১১টার কাফিউজ্জামানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।
এদিকে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী কাফিউজ্জামানের মৃত্যুতে আজ কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আছাদুজ্জামান ও প্রাক্-নির্বাচনী পরীক্ষা কমিটি ২০২৫-এর আহ্বায়ক কাকলী রানী দাশ স্বাক্ষরিত একটি নোটিশে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আছাদুজ্জামান।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের বিপরীতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গাড়িকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
চীনের বিনিয়োগে সিলেটে এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ এগিয়ে যাচ্ছে। সম্ভাব্য প্রকল্প এলাকা পরিদর্শন করেছে চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদল ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই শেষে বিনিয়োগকারীরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
২৯ মিনিট আগে
গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে পৌরসভার জোনাইডাঙ্গা রেলস্টেশন এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল ভুক্তভোগী শিশুটি। এ সময় প্রতিবেশী কিশোর (১৫) শিশুটিকে ফুসলিয়ে পার্শ্ববর্তী বন্ধ থাকা একটি মাদ্রাসায় নিয়ে যায়...
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনছুরের বিরুদ্ধে ১০ সদস্যের অনাস্থা ও তদন্তে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকার তাঁর পদটি শূন্য ঘোষণা করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
১ ঘণ্টা আগে