যশোরের ঝিকরগাছার কীত্তিপুরে আবুল ইসলাম জুট মিলসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাটের গর্দা (ছাঁটাই অংশ) পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী মিলের এক শ্রমিক জানান, মিলের পাশে রাখা পাটের গর্দায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে সে আগুন পুরো গর্দায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আবুল ইসলাম জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক মাজাহারুল ইসলাম প্রিন্স বলেন, ঈদের কারণে মিল বন্ধ থাকায় কোনো শ্রমিক ছিল না। আজ এগারোটার দিকে একজন নিরাপত্তা কর্মী পাটের গর্দায় আগুন জ্বলতে দেখে। মুহূর্তে তা পুরো গর্দায় ছড়িয়ে পড়ে। এতে আনুমানিক ৩ হাজার মেট্রিকটন গর্দা পুড়ে গেছে। যার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নয়ন বাবু চৌধুরী বলেন, গর্দার পাশেই পুকুর থাকায় সহজে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আগুন লাগার কারণ বোঝা যাচ্ছে না। মাঠে যাতায়াতকারীদের বিড়ি-সিগারেটের আগুন থেকে সূত্রপাত হতে পারে আবার নাশকতামূলকও হতে পারে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন...
১৪ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
২৮ মিনিট আগে
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে