জুট মিল

খুলনায় ফিড কারখানা নয়, পাটকল চালুর দাবি
খুলনার ক্রিসেন্ট জুট মিলে পাটকল চালু না করে ফিড কারখানা চালুর উদ্যোগের প্রতিবাদে খালিশপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বন্ধ থাকা পাটকলের শ্রমিকেরা। আজ রোববার সকাল ১০টায় খালিশপুর ক্রিসেন্ট গেটের সামনে জাতীয়তাবাদী পাটশ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মরিচা ধরা মেশিন পাহারায় মাসে ব্যয় প্রায় ৭০ লাখ টাকা
কয়েক বছর আগেই থেমে গেছে মেশিনগুলো। যেখানে একসময় হাজারো শ্রমিকের ঘামে ঘুরত উৎপাদনের চাকা, সেখানে এখন শুধু মরিচা ধরা যন্ত্রপাতি আর নীরব ভবন। তবু এই অচল কারখানার পাহারায় প্রতি মাসে সরকারের ব্যয় হচ্ছে প্রায় ৬৫ থেকে ৭০ লাখ টাকা। সিরাজগঞ্জের জাতীয় জুট মিল এখন যেন অব্যবস্থাপনা...

বকেয়া পরিশোধের দাবিতে দৌলতপুর জুট মিল শ্রমিকদের অবস্থান ধর্মঘট
বকেয়া পাওনা পরিশোধ, লে-অফ ঘোষণা বাতিল এবং বন্ধ সরকারি জুট মিল পুনরায় চালুর দাবিতে খুলনায় অবস্থান ধর্মঘট পালন করছেন দৌলতপুর জুট মিলের শ্রমিকেরা। আজ রোববার দুপুরে নগরীর খালিশপুর এলাকায় দৌলতপুর জুট মিলের প্রধান ফটকের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

খুলনায় অ্যাজাক্স জুট মিল শ্রমিকদের অনশন প্রত্যাহার
এককালীন পাওনা পরিশোধের দাবিতে খুলনা অ্যাজাক্স জুট মিলের শ্রমিক-কর্মচারীদের অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার খুলনার জেলা প্রশাসকের মধ্যস্থতায় কর্মসূচি প্রত্যাহার করেন শ্রমিকেরা।












