
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারত–বাংলাদেশ সীমান্তে পেট্রাপোলে অবরোধ করেছে ভারতীয় জানতা পার্টি (বিজেপি। তবে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় দুই দেশের সীমান্ত পরিষেবা চালু ছিল।
আজ সোমবার দুপুরে ভারতের পেট্রাপোল এলাকায় সমাবেশ করে বিজেপি সমর্থকেরা। এতে বক্তব্য দেন বিজেপি নেতা ও রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। পরে শূন্য রেখায় বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
এ সময় সীমান্তের জিরো পয়েন্টের কাছে কোনো বিক্ষোভকারীকে ঘেঁষতে দেওয়া হয়নি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ছাড়াও রাজ্য পুলিশের পক্ষ থেকেও সীমান্তজুড়ে নেওয়া হয়েছিল বাড়তি সতর্কাবস্থা।
এর আগে গত বুধবার গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে আজ থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি–রপ্তানি ও চিকিৎসাসেবা বন্ধ করা হুমকি দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
ভারতফেরত পাসপোর্টধারী শাহাবুদ্দীন জানান, ভারতের কিছু মানুষ পশ্চিমবঙ্গের বনগা শহরে মাইকিং করে বাংলাদেশিদের হোটেলে থাকা বন্ধ করতে মালিকদের চাপ প্রয়োগ করেছে।

এতে সাধারণ বাংলাদেশিদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ালে অনেকে দেশে ফিরে আসছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা সৃষ্টি করা হয়নি। ফলে পাসপোর্টধারীরা সেখানে অবস্থানে সহযোগিতা পেয়েছেন।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘পেট্রাপোল সীমান্তে সকাল থেকে সভা–সমাবেশ চলছে জানতে পেরেছি। তবে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ এমন কোনো নির্দেশনা দেয়নি যে পাসপোর্টধারী যাতায়াত বন্ধ রাখবে। ফলে যাত্রীর সংখ্যা কম হলেও দুই দেশের মধ্যে যাত্রী চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।’

উল্লেখ্য, সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রাষ্ট্রদ্রোহী মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে তাঁর মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠন বাংলাদেশিদের ভিসা, চিকিৎসাসেবা ও দুই দেশের মধ্যে আমদানি–রপ্তানি বাণিজ্য বন্ধ করতে ভারত সরকারকে চাপ প্রয়োগ করে।

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত পুশ ইন চেষ্টায় আটকে পড়া ১০ জন নারী-পুরুষ ও শিশু ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে অনিশ্চিত অবস্থায় রয়েছে। বিজিবির বাধায় বাংলাদেশে প্রবেশ করতে না পারায় এবং বিএসএফ ফেরত না নেওয়ায় তারা দুই দেশের মাঝামাঝি এলাকায় চরম অনিশ্চয়তার মধ্যে...
৩৮ মিনিট আগে
কান্নাজড়িত কণ্ঠে এই বাবা বলেন, ‘আমি আমার বাচ্চা হত্যার সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি। সেই শাস্তি যেন দ্রুত কার্যকর হতে দেখি, একজন বাবা হিসেবে এটাই আমার একমাত্র চাওয়া।’
১ ঘণ্টা আগে
কক্সবাজার থেকে ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বাসের যাত্রী ওঠানামার জন্য থামার সময়। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া আল-আমিন ফিলিং স্টেশনে...
১ ঘণ্টা আগে
নিপুণ রায় বলেন, একটি শিশু যখন নির্যাতিত হয়, তখন শুধু তার শরীর নয়; একটি পুরো ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে সেই রাষ্ট্রের উন্নয়নের কোনো অর্থ থাকে না।
১ ঘণ্টা আগে