
যশোরের মনিরামপুরে মাঠের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ইছালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কৃষকের নাম শফিকুল ইসলাম (৫৫)। তিনি ইছালী মোড়লপাড়ার কেতাব উদ্দিন মোড়লের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে শফিকুল ইসলামের মৃত্যু হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে স্বজনেরা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, শফিকুল ইসলামের মাঠে একটি বৈদ্যুতিক সেচযন্ত্র রয়েছে। প্রতিদিনের মতো আজ ভোরেও তিনি সেচপাম্প চালু করতে মাঠে যান। পরে মাঠে কাজ করতে আসা কয়েকজন কৃষক পাশের বাগানে একটি কাঁঠালগাছের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন।
নিহত ব্যক্তির স্বজনেরা জানান, শফিকুল ইসলামের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। পারিবারিক কোনো অশান্তি ছিল না। তবে জমিতে সেচ দেওয়া নিয়ে পার্শ্ববর্তী এলাকার অন্য সেচযন্ত্রের মালিকদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই শফিকুলকে হত্যা করে মরদেহ মাঠের পাশে আব্দুল বারিক মোড়লের কাঁঠালগাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তাঁদের দাবি।
নিহত ব্যক্তির ছেলে সেনাসদস্য রিফাত ইফতেখার বলেন, প্রতিদিন ফজরের নামাজের আগে তাঁর বাবা মাঠে গিয়ে সেচযন্ত্র চালু করে আসতেন। এরপর নামাজ শেষে আবার মাঠে কাজ করতেন। আজ ভোরেও তিনি মাকে জানিয়ে মাঠে যান এবং নামাজের পর সার ছিটাতে যাবেন বলে বের হন। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। সকালে খবর আসে, বাগানে গাছের সঙ্গে তাঁর মরদেহ ঝুলছে।
রিফাত ইফতেখার আরও বলেন, পাশের গ্রামের ওসমান গনিদের সঙ্গে তাঁদের বিরোধ ছিল। এর আগেও তাঁর বাবাকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ওসমান গনিদের বক্তব্য পাওয়া যায়নি।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
৮ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে