
জামালপুরের ইসলামপুর উপজেলার একটি মাছের ঘের থেকে লাগেজবন্দী অজ্ঞাতপরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে বেনুয়ারচর বাজারের পশ্চিম পাশে আলমাছ আলীর মালিকানাধীন একটি মাছের ঘেরের এক কোণে একটি লাগেজ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা লাগেজটি খুলে দেখেন। এ সময় ভেতরে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে ডিগ্রিরচর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) ও উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে হত্যার পর মরদেহটি লাগেজে ভরে মাছের ঘেরে ফেলে রাখা হয়েছে। লাশটি পচন ধরেছে এবং এখনো পরিচয় শনাক্ত করা যায়নি।’
তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
১ ঘণ্টা আগে
বিএসটিআইয়ের মান সনদ গ্রহণের আবেদন না করে সুইটমিট, ফারমেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়ার অপরাধে চাঁদপুরের দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির অভিযোগে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিভিন্ন অনিয়মে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খেয়ে পরিবারের সাত সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে ওই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়া গ্রামের ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও জমির দলিলপত্র নিয়ে যায়
২ ঘণ্টা আগে