
নির্মাণকাজ শেষ হওয়ার তিন বছর পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো জামালপুরের ইসলামপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। আজ বুধবার বিকেল ৪টার দিকে ফিতা কেটে এর উদ্বোধন করেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু।
এ উপলক্ষে ইসলামপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার সুস্মিতা দত্ত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব এবং পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী।
জানা গেছে, ২০২৩ সালে ইসলামপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভবনটি নির্মাণকাজ বাস্তবায়ন করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ১০ শয্যাবিশিষ্ট এ ভবনটির নির্মাণ ব্যয় হয় প্রায় ৫ কোটি টাকা। কিন্তু উদ্বোধন না করায় ভবন নির্মাণের তিন বছর অতিবাহিত হলেও মা ও শিশুদের আধুনিক চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে নির্মিত এই স্বাস্থ্যকেন্দ্রে কোনো প্রকার স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছিল না।

বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম সিরাজের গাড়িবহরে হামলা ও বোমা বিস্ফোরণের মামলায় মো. শহিদুজ্জামান নান্নু নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
১২ মিনিট আগে
সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে ক্ষতিকর সবকিছু অপসারণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতে সুন্দরবন এলাকায় গড়ে ওঠা শিল্পকারখানাগুলোও তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আজ শনিবার দুপুরে খুলনা নগরীর সোনাডাঙ্গা সোলার পার্কে খুলনা সিটি করপোরেশন...
১৫ মিনিট আগে
নতুন কোম্পানি গঠন, ট্রেড লাইসেন্স, ক্লিয়ারেন্স, আইআরসি এবং মেশিনপত্র আমদানির এলসি খোলাসহ ব্যবসা শুরুর বিভিন্ন প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রক্রিয়ার সময়সীমা আগের ৩৫৫ দিন থেকে কমিয়ে ১৪ কর্মদিবসে নামিয়ে আনার ব্যবস্থা চলছে।
২৬ মিনিট আগে
বিটোপিয়াকে ঘিরে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে হিসাব পরিচালনা, ব্যক্তিগত তথ্য ব্যবহার ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগে স্বচ্ছ তদন্ত চেয়েছে বেসিস। তদন্ত শেষ হওয়ার আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দোষী না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। ফ্রিল্যান্সিং খাতের জন্য জাতীয় নীতিমালা তৈরিরও প্রস্তাব...
৩০ মিনিট আগে