
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও প্রায় ৮০০ ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। অভিযানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি ধ্বংসের পাশাপাশি ৮০০ ফুট পাইপ অপসারণ করে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনায় বকশীগঞ্জ থানা-পুলিশ সহযোগিতা করে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, ‘পরিবেশ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ইউপিডিএফের তিন সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের রেখুং পাড়া থেকে তাদের আটক করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, গুলি, ম্যাগাজিন, চাকুসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
২৩ মিনিট আগে
শরীয়তপুরের ডামুড্যায় গাছ থেকে লেবু পাড়তে গিয়ে বিষধর সাপের ছোবলে নিলুফা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ডামুড্যা উপজেলার চরনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওরে ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’-এর মালিক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা। তারা সঞ্চিত টাকা ফেরত, নাসির উদ্দিনের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই সার ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে...
১ ঘণ্টা আগে